বন্যার ঝুঁকিতে সাড়ে ৯ লাখ গাজাবাসী
গাজায় যুদ্ধের চতুর্থ শীত শুরু হয়েছে। অথচ এখনো মাথা গোঁজার মতো নিরাপদ আশ্রয় নেই লাখ লাখ ফিলিস্তিনির। ছেঁড়া ত্রিপল ও অস্থায়ী তাঁবুতে কোনোমতে দিন কাটাচ্ছেন বাস্তুচ্যুত এসব মানুষ। এরই মধ্যে প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাদের আশ্রয়স্থলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে