Web Analytics

জাতিসংঘের হিসাবে গাজায় প্রায় ৯ লাখ ৫০ হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি এমন এলাকায় বসবাস করছেন, যেখানে বন্যার ঝুঁকি মাঝারি থেকে উচ্চপর্যায়ের। তাঁদের মধ্যে ৪ লাখের বেশি মানুষ বন্যার ক্ষেত্রে অত্যন্ত ঝুঁকিপূর্ণ স্থানে রয়েছেন। যুদ্ধের চতুর্থ শীতে গাজায় বহু মানুষ এখনো নিরাপদ আশ্রয় ছাড়াই ছেঁড়া ত্রিপল ও অস্থায়ী তাঁবুতে দিন কাটাচ্ছেন।

সাম্প্রতিক প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় অনেক তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রিপল ছিঁড়ে যাওয়ায় বৃষ্টির পানিতে তোশক, বালিশ, কাপড়চোপড় ও অন্য সামগ্রী ভিজে গেছে। গাজা সিটি থেকে আলজাজিরার সাংবাদিক ইব্রাহিম আল-খলিল জানান, পরিবারগুলো কয়েক দিন ধরে আশ্রয়স্থল মেরামত ও শক্তিশালী করার চেষ্টা করলেও ঝড়ের মুখে তা টেকেনি।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার ২ হাজার ৩০০টির বেশি ভবনে প্রায় ৪৪ হাজার ফিলিস্তিনি আশ্রয় নিয়েছেন; এসব ভবন ধসে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। আল-খলিল বলেন, তাঁবুর ছেঁড়া ত্রিপল জোড়া লাগানো স্থায়ী সমাধান নয়। তাঁর মতে, বাস্তুচ্যুত পরিবারগুলোর উপযুক্ত স্থায়ী আশ্রয়, নির্মাণসামগ্রী এবং জরুরি ভিত্তিতে আশ্রয় ও পুনর্গঠনসামগ্রী গাজায় প্রবেশের সুযোগ প্রয়োজন।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।