Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সড়ক বাজারে জনসম্মুখে জোর করে এক নারীর চুল কেটে দিয়েছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাস। অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে সুমন দাস সহযোগী মো. রাব্বিকে নিয়ে বোরখা পরিহিত নারীর মাথার কাপড় খুলে চুল কাটেন। পাশাপাশি আরও দুই নারী ও তাদের সঙ্গে থাকা শিশুকে প্লাস্টিকের পাইপ এবং রড দিয়ে মারধর করেন। এ সময় উপস্থিত স্থানীয়রা সুমন দাসকে বাধা দিলে হুমকি দেন তিনি। চুল কেটে দেওয়া ও মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত সুমন এস.এম ইলেকট্রিক কর্নারের মালিক। আর রাব্বি মা টেলিকমের মালিক। সোমবার সকালে আখাউড়া থানার সামনে জমায়েত হয়ে তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তির দাবি তোলে।

14 Apr 25 1NOJOR.COM

চুরির অপবাদে আখাউড়ায় এক নারীর চুল কেটে দিয়েছে সুমন দাস

নিউজ সোর্স

আখাউড়ায় জনসম্মুখে জোর করে এক নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে সুমন দাসের বিরুদ্ধে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে জনসম্মুখে জোর করে এক নারীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ব্যবসায়ী সুমন দাসের বিরুদ্ধে। রোববার রাড়ে ৮টার দিকে হাজী নূর মার্কেটের নিচে অবস্থিত চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ঘটনা ঘটে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।