Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। রোববার বিকেলে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস আয়োজিত ‘নাকবা’ বা মহাদুর্যোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করার ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাদুর্যোগ’ হিসেবে স্মরণ করে। এ উপলক্ষে ফিলিস্তিন দূতাবাস প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান তথ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ফিলিস্তিন ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

25 May 26 1NOJOR.COM

ঢাকায় নাকবা চলচ্চিত্র প্রদর্শনীতে ফিলিস্তিনের প্রতি সংহতি পুনর্ব্যক্ত করলেন তথ্যমন্ত্রী

নিউজ সোর্স

ফিলিস্তিনের প্রতি তথ্যমন্ত্রীর সংহতি প্রকাশ | আমার দেশ

বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ২২: ৪০
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন। তিনি ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের সুদৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
রোববার বিকেলে ঢাকায় ফিলিস্ত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।