Web Analytics

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ফিলিস্তিনের জনগণের প্রতি গভীর সহমর্মিতা ও সংহতি প্রকাশ করেছেন এবং ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। রোববার বিকেলে ঢাকায় ফিলিস্তিন দূতাবাস আয়োজিত ‘নাকবা’ বা মহাদুর্যোগ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

১৯৪৮ সালে ইসরাইল কর্তৃক দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে জোরপূর্বক বিতাড়িত করার ঘটনাকে ফিলিস্তিনিরা ‘নাকবা’ বা ‘মহাদুর্যোগ’ হিসেবে স্মরণ করে। এ উপলক্ষে ফিলিস্তিন দূতাবাস প্রায় দুই ঘণ্টাব্যাপী একটি চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করে। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান তথ্যমন্ত্রীকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং ফিলিস্তিন ইস্যুতে অব্যাহত সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।