Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট শেয়ার করেছেন, যেখানে শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার ট্রাম্প তাঁর ট্রুথ স্যোশাল প্ল্যাটফর্মে শরিফের বার্তাটি শেয়ার করেন। শরিফ জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং অগ্রগতির সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

শরিফ দাবি করেন, গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের সময় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। তিনি বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এর ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুক্তির বাস্তবায়ন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

শরিফ যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্ভাব্য এই সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারে সহায়ক হবে এবং দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি তৈরি করবে।

14 Jun 26 1NOJOR.COM

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে শাহবাজ শরিফের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প

নিউজ সোর্স

ইরান চুক্তি নিয়ে শাহবাজের পোস্ট শেয়ার করলেন ট্রাম্প | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৬: ১৭আপডেট : ১৪ জুন ২০২৬, ০৬: ২৮
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ-এর আশাবাদী বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।