Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট শেয়ার করেছেন, যেখানে শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। শনিবার ট্রাম্প তাঁর ট্রুথ স্যোশাল প্ল্যাটফর্মে শরিফের বার্তাটি শেয়ার করেন। শরিফ জানান, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং অগ্রগতির সম্ভাবনা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি।

শরিফ দাবি করেন, গত এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে সংঘাতের সময় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল। তিনি বলেন, চুক্তি চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গেই এর ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। চুক্তির বাস্তবায়ন ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।

শরিফ যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, সম্ভাব্য এই সমঝোতা আঞ্চলিক স্থিতিশীলতা ও সহযোগিতা জোরদারে সহায়ক হবে এবং দীর্ঘস্থায়ী শান্তির ভিত্তি তৈরি করবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।