Web Analytics

ভারতীয় রাজনীতিক রাঘব চাড্ডা ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১০ লাখ সামাজিক যোগাযোগমাধ্যম ফলোয়ার হারিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত তার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১৪.৬ মিলিয়ন বা ১ কোটি ৪৬ লাখ, যা এক দিনের মধ্যেই কমে দাঁড়ায় ১৩.৩ মিলিয়ন বা ১ কোটি ৩৫ লাখে। এই পতন তার বিজেপিতে যোগদানের ঘোষণার পরপরই ঘটে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাঘব চাড্ডা ভারতের তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। তবে হঠাৎ দল পরিবর্তনের সিদ্ধান্ত অনেক তরুণ, বিশেষ করে ‘জেন জ়ি’ প্রজন্মের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘আনফলো’ করার আহ্বান ছড়িয়ে পড়লে তরুণদের একটি অংশ সেই আহ্বানে সাড়া দেয়।

রাজ্যসভায় তার বক্তৃতার ভিডিও ভাইরাল হওয়ায় এবং তার ব্যক্তিত্বের কারণে তরুণদের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া তার স্ত্রী বলিউড অভিনেত্রী ও গায়িকা পরিণীতি চোপড়াও তার পরিচিতি বাড়াতে ভূমিকা রেখেছেন।

26 Apr 26 1NOJOR.COM

বিজেপিতে যোগ দেওয়ার পর রাঘব চাড্ডার ইনস্টাগ্রাম ফলোয়ার কমল ১০ লাখ

নিউজ সোর্স

বিজেপিতে যোগ দিয়েই ১০ লাখ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা | আমার দেশ

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২০: ৪০
ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর ১০ লাখ ফলোয়ার হারিয়েছেন রাঘব চাড্ডা। বিজেপিতে যোগ দেওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রায় ১০ লাখ ফলোয়ার কমে যায়।
শুক্রবার (২৪ এপ্রিল)

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।