Web Analytics

ভারতীয় রাজনীতিক রাঘব চাড্ডা ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রায় ১০ লাখ সামাজিক যোগাযোগমাধ্যম ফলোয়ার হারিয়েছেন। শুক্রবার (২৪ এপ্রিল) পর্যন্ত তার ইনস্টাগ্রাম ফলোয়ার ছিল ১৪.৬ মিলিয়ন বা ১ কোটি ৪৬ লাখ, যা এক দিনের মধ্যেই কমে দাঁড়ায় ১৩.৩ মিলিয়ন বা ১ কোটি ৩৫ লাখে। এই পতন তার বিজেপিতে যোগদানের ঘোষণার পরপরই ঘটে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাঘব চাড্ডা ভারতের তরুণদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। তবে হঠাৎ দল পরিবর্তনের সিদ্ধান্ত অনেক তরুণ, বিশেষ করে ‘জেন জ়ি’ প্রজন্মের কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ‘আনফলো’ করার আহ্বান ছড়িয়ে পড়লে তরুণদের একটি অংশ সেই আহ্বানে সাড়া দেয়।

রাজ্যসভায় তার বক্তৃতার ভিডিও ভাইরাল হওয়ায় এবং তার ব্যক্তিত্বের কারণে তরুণদের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া তার স্ত্রী বলিউড অভিনেত্রী ও গায়িকা পরিণীতি চোপড়াও তার পরিচিতি বাড়াতে ভূমিকা রেখেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।