Web Analytics

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলামকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছে প্রশাসন। সোমবার পুলিশের এক আদেশে তাকে প্রত্যাহার করে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মো. সেলিমকে নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। যদিও পুলিশ সুপার বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদল বলে দাবি করেছেন। তবে হাইওয়ে পুলিশ ওই সময় কার্যকর ভূমিকা না নেওয়ায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

08 Jul 25 1NOJOR.COM

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ থানার ওসি রফিকুল ইসলামকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেছে প্রশাসন।

নিউজ সোর্স

ছাত্রলীগের মিছিলের পর বদলি ওসি, হাইওয়ের ওসি বহাল

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলামকে দায়িত্ব থেকে সরিয়ে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। সোমবার (৭ জুলাই) কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। একই আদেশে আদালতে কর্মরত পুলিশ পরিদর্শক মোহাম্মদ সেলিমকে সদর দক্ষিণ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।