গ্যাস-বিদ্যুৎ সংকটে বন্ধের পথে বগুড়ার পাটকল
অব্যাহত লোকসানের কারণে ২০০২ সালের ৩০ জুন বন্ধ হয়ে যায় আদমজী পাটকল। পাটকলটি বন্ধ হয়ে যাওয়ার পর এর পরিত্যক্ত যন্ত্র দিয়েই নবযাত্রা শুরু করেন বগুড়ার ব্যবসায়ীরা। কেউ কেউ আদমজী থেকে তাঁত যন্ত্রপাতি কিনে কারখানা চালু করলেও অনেকে ভারত ও চীন থেকে তাঁত এনে কা