Web Analytics

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও হবিগঞ্জে বজ্রপাতে নিহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষের প্রাণহানি দুঃখজনক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান এবং আল্লাহর কাছে এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করেন।

19 Apr 26 1NOJOR.COM

বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী

নিউজ সোর্স

বিভিন্ন জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যুতে জামায়াতের শোক | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১৪: ২৩
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জন মানুষের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল,

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।