Web Analytics

দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এই শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও হবিগঞ্জে বজ্রপাতে নিহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক। বিশেষ করে হাওরাঞ্চলে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে কৃষক ও শ্রমজীবী মানুষের প্রাণহানি দুঃখজনক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন তিনি।

অ্যাডভোকেট জুবায়ের ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস ও সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানান এবং আল্লাহর কাছে এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার প্রার্থনা করেন।

Card image

Related Threads

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।