বনবিভাগের নিষেধাজ্ঞা অমান্য করে দুবলার চরে ১২০০ ট্রলার
সুন্দরবনের দুবলার চরে শুঁটকি মৌসুম শুরুর আগেই বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় ১২০০ মাছ ধরার ট্রলার একযোগে চলে গেছে।
বৃহস্পতিবার সকাল থেকে এসব ট্রলার দুবলার চরের উদ্দেশে রওনা হয়। অথচ বন বিভাগের পক্ষ থেকে মাইকিং করে অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ