Web Analytics

শুঁটকি মৌসুম আনুষ্ঠানিকভাবে শুরুর আগেই বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার সকাল থেকে প্রায় ১২০০ মাছ ধরার ট্রলার সুন্দরবনের দুবলার চরের উদ্দেশে যাত্রা করেছে। বন বিভাগ মাইকিং করে অনুমতি ছাড়া সুন্দরবনে প্রবেশ না করার কড়া নির্দেশ দিলেও জেলেরা তা মানেননি বলে জানিয়েছেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস।

বন বিভাগ সূত্রে জানা গেছে, দুবলার চরে পাঁচ মাসব্যাপী শুঁটকি মৌসুম ৩০ অক্টোবর শুরু হওয়ার কথা এবং তা আগামী বছরের মার্চের শেষ পর্যন্ত চলবে। নিয়ম অনুযায়ী, জেলেদের বন বিভাগের পাস-পারমিট নিয়ে নির্ধারিত সময়ে সেখানে যাওয়ার কথা। মৌসুমের আগে বিপুলসংখ্যক ট্রলারের যাত্রায় নির্দেশনা বাস্তবায়ন, নজরদারি ও অনুমতিপত্র যাচাই নিয়ে প্রশ্ন উঠেছে।

মৌসুমে আলোরকোল, অফিসকেল্লা, নারকেলবাড়িয়া ও শেলার চরে প্রায় ১০ হাজার জেলে ও মহাজনের সমাগম হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। গত মৌসুমে বন বিভাগের রাজস্ব আদায় হয়েছিল সাড়ে সাত কোটি টাকা; এবার লক্ষ্যমাত্রা আট কোটি টাকা। দস্যুদের অপহরণ ও মুক্তিপণ আদায়, ঝড়-জলোচ্ছ্বাস, ট্রলারডুবি এবং বৃষ্টিতে মাছ নষ্ট হওয়ার শঙ্কায় জেলে-মহাজনদের উদ্বেগ রয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।