Web Analytics

এক সময়ের মিত্র ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের আহ্বানে সমর্থন দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক। এক্সে একটি পোস্টে ‘হ্যাঁ’ বলে সম্মতি জানান তিনি। ট্রাম্প মাস্ককে ‘ভীষণ হতাশাজনক’ বলার পর মাস্ক পাল্টা ‘অকৃতজ্ঞ’ বলেন। মাস্ক আরও দাবি করেন, ট্রাম্পের সঙ্গে জেফরি এপস্টেইনের সম্পর্ক রয়েছে। এদিকে হোয়াইট হাউস মাস্কের বক্তব্যকে দুর্ভাগ্যজনক বলেছে। অন্যদিকে স্টিভ বেনন ট্রাম্পকে স্পেসএক্স অধিগ্রহণের আহ্বান জানান, যেটি মাস্ক প্রতিষ্ঠিত এবং সরকারি প্রকল্পে কোটি কোটি ডলার পেয়ে থাকে।

06 Jun 25 1NOJOR.COM

ইলন মাস্কের ট্রাম্পের অভিশংসন সমর্থন, সম্পর্কের টানাপড়েন চরমে

নিউজ সোর্স

ট্রাম্পকে অভিশংসনের দাবিতে ইলনের ‘হ্যাঁ’

‘প্রেসিডেন্ট বনাম ইলন। কে জিতবে? আমি বাজি ধরছি, ইলনের পক্ষে। ট্রাম্পকে অভিশংসন করা উচিত এবং জেডি ভ্যান্সকে স্থলাভিষিক্ত করা উচিত’, বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) এমন লেখা লিখে একটি পোস্ট করেন মালয়েশিয়াভিত্তিক ডানপন্থী লেখক ইয়ান মাইলস চিওং। তার সেই পোস্টে কমেন্ট করেছেন ধনকুবের ইলন মাস্ক। কমেন্টে তিনি মালয়েশিয়ান লেখকের কথার সঙ্গে তাল মিলিয়েছেন। লিখেছেন, ‘হ্যাঁ’।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।