কাজ শেষ হওয়ার সাত দিনেই ধস সাড়ে ৬ কোটি টাকার সড়কে
শরীয়তপুরের গোসাইরহাটে কার্পেটিংয়ের কাজ শেষ হওয়ার মাত্র সাত দিনের মাথায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সড়কের প্রায় ৫০ মিটার ধসে পড়েছে। একই সড়কের আরো পাঁচটি স্থানে ছোট ছোট অংশে ধস এবং চারটি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এতে সড়কটির কাজের মান ন