ক্ষমতায় টিকে থাকতে ইরানভীতি উসকে দিচ্ছেন নেতানিয়াহু
গাজায় গণহত্যা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা এবং নিজ দেশে নাগরিক স্বাধীনতা সংকুচিত করার অভিযোগে চাপে রয়েছে ইসরাইলের ডানপন্থি জোট সরকার। ক্ষমতা হারানোর আশঙ্কা যত বাড়ছে, ততই রাজনৈতিক পালাবদল ঠেকাতে মরিয়া হয়ে উঠছেন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামি