Web Analytics

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষমতায় টিকে থাকতে ইরানকে ঘিরে নতুন সংঘাত উসকে দেওয়ার অভিযোগ উঠেছে। ডানপন্থি জোট সরকারের ওপর চাপ বাড়ার মধ্যে তিনি বিরোধীদের সংযমের আহ্বান উপেক্ষা করে সম্ভাব্য ইরান হামলার প্রস্তুতি নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও তিনি প্রায় প্রতিদিন ফোন করে হামলার জন্য চাপ দিচ্ছিলেন বলে জানা গেছে।

ইসরাইলি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইরানে সামরিক অভিযানের প্রস্তাব নিয়ে সামরিক বাহিনীর প্রধান ইয়াল জামিরের সঙ্গে নেতানিয়াহুর বারবার মতবিরোধ হয়েছে। জামির সতর্ক করেছেন, এমন পদক্ষেপ বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। এদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকোটকে সরকার গঠনের দায়িত্ব দেওয়া হলেও তিনি সফল হবেন কি না নিশ্চিত নয়।

বিশ্লেষকেরা বলছেন, ছোট পরিসরের যুদ্ধ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের জাতীয় ঐক্যের সরকারে যোগ দিতে চাপ সৃষ্টি করতে পারে এবং জনসমর্থন নেতানিয়াহুর দিকে আনতে পারে। তাদের মতে, ইরানকে ঘিরে দীর্ঘদিনের ভয় ও বৈরিতা সম্ভাব্য যুদ্ধকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ করে তুলতে পারে, যদিও অনেকেই এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন।

13 Nov 26 1NOJOR.COM

রাজনৈতিক অবস্থান টিকিয়ে রাখতে ইরান উত্তেজনা ব্যবহারের অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।