Web Analytics

আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গত বৃহস্পতিবার দেশজুড়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১৮টি মামলায় মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন গণভোট ও সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্য সচিব সাইফুল ইসলাম।

ইসি সূত্র জানায়, প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে অবৈধ পোস্টার-ব্যানার, অনুমোদনহীন শোভাযাত্রা, সরকারি সম্পদের অপব্যবহার, অতিরিক্ত শব্দযন্ত্র ব্যবহার ও জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে এই ব্যবস্থা নেওয়া হয়। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও নাটোরে এসব অভিযান পরিচালিত হয়। আচরণবিধি ভঙ্গের প্রমাণ পাওয়ায় তাৎক্ষণিক জরিমানা আদায় ও সতর্কতা জারি করা হয়েছে।

ইসি জানিয়েছে, স্বচ্ছ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আইন ভঙ্গকারীদের প্রতি কোনো সহনশীলতা দেখানো হবে না। ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে মাঠ পর্যায়ে নজরদারি, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

31 Jan 26 1NOJOR.COM

দেশজুড়ে ১৮ মামলায় এক দিনে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করল ইসি

নিউজ সোর্স

এক দিনে ১৮ মামলায় জরিমানা এক লাখ ৭০ হাজার টাকা | আমার দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ২২: ৩৫
স্টাফ রিপোর্টার
আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের মাঠে শৃঙ্খলা বজায় রাখতে দেশজুড়ে পরিচালিত মোবাইল কোর্ট অভিয

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।