দক্ষিণ কোরিয়াকে ইরানের সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এ অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে না; বরং উত্তেজনা বাড়িয়ে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে।