Web Analytics

মধ্যপ্রাচ্যে বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, এই অঞ্চলে বিদেশি বাহিনীর উপস্থিতি শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সহায়ক হবে না; বরং উত্তেজনা বাড়িয়ে সংঘাতের পরিধি আরও বিস্তৃত করবে। দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ সতর্কবার্তা দেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, জবাবে চো হিউন বলেছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধে অংশ নেওয়ার কোনো ইচ্ছা দক্ষিণ কোরিয়ার নেই। তিনি আরও আশ্বস্ত করেন যে, মধ্যপ্রাচ্যে সেনা পাঠানোরও সিউলের কোনো পরিকল্পনা নেই। আরাগচি শান্তি প্রতিষ্ঠার প্রয়োজনীয় শর্ত ও কাঠামো নিয়ে তেহরানের অবস্থান তুলে ধরেন।

ফোনালাপে সংঘাত বন্ধে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ পরিস্থিতিও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে জানান আরাগচি। চলতি মাসের শুরুতে দক্ষিণ কোরিয়া সোমালিয়ার উপকূলে নিজেদের জলদস্যুবিরোধী টহল কার্যক্রম হরমুজ প্রণালির কাছাকাছি জলসীমা পর্যন্ত বিস্তৃত করার পরিকল্পনার কথা জানিয়েছিল। মধ্যপ্রাচ্যের জ্বালানির ওপর ব্যাপক নির্ভরতার কারণে হরমুজ প্রণালিকে ঘিরে সংঘাত দক্ষিণ কোরিয়ার জ্বালানি সরবরাহ ও অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।