Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেল ৪টায় দেশের ১২ জেলার ৭৭টি উপজেলায় একযোগে সরকার ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেন। তিনি প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে শাল্লা উপজেলার ১ হাজার ৭৬১ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে জমা হয়। প্রাথমিকভাবে বাহাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ১২২ কৃষক কার্ড পাবেন। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষককে কার্ডের আওতায় আনার কথা জানানো হয়েছে। প্রথম ধাপে দরিদ্র ও ক্ষুদ্র কৃষকদের ১ হাজার ৭০০ জনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে।

কার্ডপ্রাপ্ত কৃষকেরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে সার, বীজ, কৃষি উপকরণ ও সরকারি সহায়তা সহজে এবং স্বচ্ছতার সঙ্গে পাওয়ার আশা প্রকাশ করেন। তাদের মতে, কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ মিললে উৎপাদন খরচ কমতে পারে এবং কৃষিকাজে উৎসাহ বাড়বে। অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ কৃষি ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

02 Oct 26 1NOJOR.COM

শাল্লার ১ হাজার ৭৬১ কৃষকের ব্যাংক হিসাবে আড়াই হাজার টাকা জমা

নিউজ সোর্স

শাল্লায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো সরকার ঘোষিত ‘কৃষক কার্ড’ ও ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম। বৃহস্পতিবার বিকেল ৪টায় সারা দেশের ১২টি জেলার ৭৭টি উপজেলায় একযোগে এই কার্ডের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি প্রধান অতি

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।