Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বিকেল ৪টায় দেশের ১২ জেলার ৭৭টি উপজেলায় একযোগে সরকার ঘোষিত কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্বোধন করেন। তিনি প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন। সুনামগঞ্জের শাল্লা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে শাল্লা উপজেলার ১ হাজার ৭৬১ কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে জমা হয়। প্রাথমিকভাবে বাহাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ২ হাজার ১২২ কৃষক কার্ড পাবেন। পর্যায়ক্রমে উপজেলার সব কৃষককে কার্ডের আওতায় আনার কথা জানানো হয়েছে। প্রথম ধাপে দরিদ্র ও ক্ষুদ্র কৃষকদের ১ হাজার ৭০০ জনের অ্যাকাউন্টে আড়াই হাজার টাকা করে দেওয়া হয়েছে।

কার্ডপ্রাপ্ত কৃষকেরা উদ্যোগটিকে স্বাগত জানিয়ে সার, বীজ, কৃষি উপকরণ ও সরকারি সহায়তা সহজে এবং স্বচ্ছতার সঙ্গে পাওয়ার আশা প্রকাশ করেন। তাদের মতে, কার্ডের মাধ্যমে কৃষি উপকরণ মিললে উৎপাদন খরচ কমতে পারে এবং কৃষিকাজে উৎসাহ বাড়বে। অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানসহ কৃষি ও পুলিশ বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।