Web Analytics

নরসিংদীর ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া, টেকপাড়া ও কুটিরপাড়া গ্রামে এই অভিযান চলে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে বিভিন্ন বাড়ির অবৈধ গ্যাস চুলা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নয়টি পরিবারকে মোট ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নরসিংদী তিতাস গ্যাসের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

23 Apr 26 1NOJOR.COM

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, নয় পরিবারে দুই লাখ টাকার বেশি জরিমানা

নিউজ সোর্স

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ টাকা জরিমানা | আমার দেশ

জেলা প্রতিনিধি, নরসিংদী
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ২০: ৫২
নরসিংদীর ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঘোড়াশাল পৌর এলাকার মিয়াপাড়া, টেকপাড়া ও পলাশের কুটিরপাড়া গ্রামে এই অভিযান চলে।
অভিযান পরিচালনা করেন

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।