Web Analytics

নরসিংদীর ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে ঘোড়াশাল পৌরসভার মিয়াপাড়া, টেকপাড়া ও কুটিরপাড়া গ্রামে এই অভিযান চলে। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব অভিযানে নেতৃত্ব দেন।

অভিযানে বিভিন্ন বাড়ির অবৈধ গ্যাস চুলা ও সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে নয়টি পরিবারকে মোট ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে নরসিংদী তিতাস গ্যাসের কর্মকর্তারা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

23 Apr 26 1NOJOR.COM

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, নয় পরিবারে দুই লাখ টাকার বেশি জরিমানা

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।