Web Analytics

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার জাপানের টোকিওতে ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত, সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ, পরিবারভিত্তিক সামাজিক সহায়তা ও ফ্যামিলি কার্ডের কথাও তিনি উল্লেখ করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ও জাপান তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। তিনি শিশুদের সুস্থ বিকাশ, সহিংসতা ও দারিদ্র্য থেকে সুরক্ষা এবং স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ফাউন্ডেশনের কাজের প্রশংসা করে তিনি বাংলাদেশে তাদের কার্যক্রম ও সম্পদ বাড়ানোর আহ্বান জানান এবং টেকসই স্বাস্থ্যসেবা উদ্যোগে সরকারের সহযোগিতার প্রস্তুতির কথা বলেন।

28 Oct 26 1NOJOR.COM

বাংলাদেশের মাতৃ ও শিশুস্বাস্থ্যে জাপানের সহযোগিতা বাড়ানোর আহ্বান

নিউজ সোর্স

মাতৃ ও শিশুস্বাস্থ্য উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন ডা. জুবাইদা রহমান

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে ‘সাসাকাওয়া পিস ফাউন্ডেশন’-এর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার জাপানের টোকিওত

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।