Web Analytics

বাংলাদেশের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক চিকিৎসা অবকাঠামো উন্নয়নে সহযোগিতা বাড়াতে জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমান। মঙ্গলবার জাপানের টোকিওতে ফাউন্ডেশন আয়োজিত স্বাস্থ্যবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক সুরক্ষাকে প্রধান নীতিগত অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে। সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত, সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য ও শিক্ষা খাতে সুযোগ সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসংস্থানমুখী শিক্ষা, সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ, পরিবারভিত্তিক সামাজিক সহায়তা ও ফ্যামিলি কার্ডের কথাও তিনি উল্লেখ করেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ ও জাপান তাদের অভিজ্ঞতা, জ্ঞান ও সক্ষমতা কাজে লাগিয়ে স্বাস্থ্য ও সামাজিক খাতের উদীয়মান চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। তিনি শিশুদের সুস্থ বিকাশ, সহিংসতা ও দারিদ্র্য থেকে সুরক্ষা এবং স্বাস্থ্য কূটনীতির গুরুত্ব তুলে ধরেন। শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য ফাউন্ডেশনের কাজের প্রশংসা করে তিনি বাংলাদেশে তাদের কার্যক্রম ও সম্পদ বাড়ানোর আহ্বান জানান এবং টেকসই স্বাস্থ্যসেবা উদ্যোগে সরকারের সহযোগিতার প্রস্তুতির কথা বলেন।

Card image

Related Memes

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।