Web Analytics

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়াকে ‘সেইফ এক্সিটের’ প্রচেষ্টা বলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

সাদিক কায়েম বলেন, অতীতে জনগণ বারবার বিএনপির তথাকথিত বহিষ্কার নাটক দেখেছে। গুরুতর অপরাধ ধামাচাপা দিতে এ ধরনের রাজনৈতিক কৌশল আর গ্রহণযোগ্য হবে না বলেও তিনি মন্তব্য করেন। সরকারের আন্তরিকতার প্রমাণ দিতে আইনি পদক্ষেপ নিতে হবে; অন্যথায় জনরোষের মুখে ঘটনাটিকে রাজনৈতিক স্যাক্রিফাইস ও পিআর স্টান্ট হিসেবে দেখবে জনগণ, বলেন তিনি।

হামলার ঘটনা প্রকাশের পর থেকে বিএনপি সরকারের মন্ত্রী ও এমপিরা অসংলগ্ন ও স্ববিরোধী বক্তব্য দিয়ে ঘটনাটি ভিন্নখাতে নেওয়ার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডাকসু ভিপি। তিনি ক্ষতিগ্রস্ত রাড্ডা ক্লিনিক দ্রুত পুনর্নির্মাণ করে মা ও শিশুদের স্বাস্থ্যসেবা পুনরায় চালুর দাবি জানান। পাশাপাশি সারা দেশে সরকারি দলের নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের দখলদারি ও চাঁদাবাজির রাজনীতির লাগাম টানার আহ্বান জানান।

01 Oct 26 1NOJOR.COM

রাড্ডা ক্লিনিক হামলায় আইনি ব্যবস্থা ও স্বাস্থ্যসেবা পুনরায় চালুর দাবি সাদিক কায়েমের

নিউজ সোর্স

আইনি ব্যবস্থা ছাড়া এমপিকে পদত্যাগের নির্দেশ সেইফ এক্সিটের প্রচেষ্টা: সাদিক কায়েম

রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিকে ভাঙচুর ও হামলার ঘটনায় মূল অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান আইনি ব্যবস্থা না নিয়ে অভিযুক্ত সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়াকে সেইফ এক্সিটের প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।