Web Analytics

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ পৃথক দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা পেয়েছেন। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবির রেজিস্ট্রার ও সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। নবনিযুক্ত পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, পবিপ্রবির দুই শিক্ষক দক্ষিণবঙ্গের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত এবং তাদের নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন।

25 Jun 26 1NOJOR.COM

পবিপ্রবির দুই শিক্ষক পৃথক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে সংবর্ধিত

নিউজ সোর্স

পবিপ্রবির দুই শিক্ষক উপাচার্য নিয়োগ পাওয়ায় সংবর্ধনা | আমার দেশ

উপজেলা প্রতিনিধি, দুমকি (পটুয়াখালী)
প্রকাশ : ২৪ জুন ২০২৬, ১৭: ৩১
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ পৃথক দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাদ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।