Web Analytics

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) দুই শিক্ষক অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও অধ্যাপক ড. মো. মামুন অর রশীদ পৃথক দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সংবর্ধনা পেয়েছেন। বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) পবিপ্রবি ইউনিট ও জিয়া পরিষদ (কর্মকর্তা ইউনিট) যৌথভাবে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবিপ্রবির রেজিস্ট্রার ও সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. এ বি এম সাইফুল ইসলাম। নবনিযুক্ত পবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশীদকে ফুলেল শুভেচ্ছা, ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, পবিপ্রবির দুই শিক্ষক দক্ষিণবঙ্গের দুই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়ায় বিশ্ববিদ্যালয় পরিবার গর্বিত এবং তাদের নেতৃত্বে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেন।

25 Jun 26 1NOJOR.COM

পবিপ্রবির দুই শিক্ষক পৃথক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে সংবর্ধিত

Person of Interest

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।