শরীয়তপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, তিন কর্মী গ্রেপ্তার
শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার বিকেলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গত রোববার সন্ধ্যায় সদর উপজেলার কানারবাজার এ