Web Analytics

শরীয়তপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তিন কর্মীকে আটক করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সদর উপজেলার কানারবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার বিকেলে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আটক তিনজন হলেন দক্ষিণ আটং এলাকার সিয়াম হোসেন বেপারী (২০), অন্তর সরদার (২১) এবং ডামুড্যা উপজেলার কুতুবপুর এলাকার সিয়াম বেপারী (১৯)। পুলিশ জানিয়েছে, তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। পুলিশ সূত্র অনুযায়ী, রোববার বিকেলে আটং এলাকার কানারবাজার-বুড়িরহাট সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেন।

মিছিলের কিছুক্ষণ পর এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা পুলিশের নজরে আসে। এরপর পালং মডেল থানার একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কানারবাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। থানার ওসি শাহ আলম বলেন, তাদের মোবাইল ফোন যাচাই করে মিছিলে অংশগ্রহণের ভিডিও পাওয়া গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।