Web Analytics

বিআইডব্লিউটিএ-এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের ঘটনায় দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ পরিবহন উপদেষ্টার নির্দেশে বিআইডব্লিউটিএ’র নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক (মেরিন) মো. আব্দুর রহিম এবং উপপরিচালক মো. ওবায়দুল করিম খানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে।

10 Sep 25 1NOJOR.COM

বিআইডব্লিউটিএ-এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের ঘটনায় দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নিউজ সোর্স

ঘুষ নেওয়ার অভিযোগে বিআইডব্লিউটিএ’র ২ কর্মকর্তা বরখাস্ত

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌ সংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানি তেলের ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেনের ঘটনায় দুইজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।