পানিবন্দি অর্ধলাখ মানুষ, ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
ভারতের ফারাক্কা বাঁধ খুলে দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধিতে তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ইতোমধ্যে রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দুই ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।