ভারতে বৃদ্ধ মুসলিমকে হেনস্তার ভিডিও ভাইরাল, বাড়ছে উদ্বেগ
ভারতের প্রায় ২০ কোটি মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় দীর্ঘদিন ধরে বৈষম্য ও হামলার শিকার হচ্ছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিবেদনে প্রকাশিত হয়ে আসছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের ভোটকে কেন্দ্র করে একটি মুসলিম কলোনীর পানির লাইন কেটে দেওয়ার খবর পাওয়া গেছে।