Web Analytics

ভারতে এক বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে হেনস্তার অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইসলামবিদ্বেষ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইয়েনি শাফাকে প্রকাশিত ভিডিওতে কপালে তিলক আঁকা এক ব্যক্তিকে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকা সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ মুসলিমের পেছনে দাঁড়িয়ে তাকে শারীরিকভাবে হেনস্তা ও লাঞ্ছিত করতে দেখা যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বৃদ্ধ ব্যক্তি নীরবে পরিস্থিতি সহ্য করছিলেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। মানবাধিকারকর্মী ও বিভিন্ন মহল অভিযোগ করছে, সাম্প্রতিক সময়ে ভারতে সংখ্যালঘু মুসলিমদের লক্ষ্য করে বিদ্বেষমূলক ঘটনা ও হেনস্তা উদ্বেগজনক হারে বাড়ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী ভারতের মুসলিম সংখ্যালঘুরা দীর্ঘদিন ধরে বৈষম্য ও হামলার শিকার হচ্ছে। পশ্চিমবঙ্গে ভোটকে কেন্দ্র করে একটি মুসলিম কলোনির পানির লাইন কেটে দেওয়ার খবরও পাওয়া গেছে, যা দেশটিতে ইসলামবিদ্বেষ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।