এক প্রতিষ্ঠান থেকে তিন পরিচালক নিয়োগের সুযোগ পেল ব্র্যাক ব্যাংক
একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে একাধিক পরিচালক নিয়োগের সুযোগ পেয়েছে ব্র্যাক ব্যাংক। এ জন্য ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর একটি ধারা শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে ব্যাংকটির ১০ শতাংশ বা তার বেশি, তবে ৫০ শতাংশের বেশি নয়—এমন শেয়ারধারী কোনো প্রতিষ্ঠান থেকে স