Web Analytics

বাংলাদেশ ব্যাংক ব্র্যাক ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর একটি বিধান শিথিল করেছে। এর ফলে নির্দিষ্ট শর্ত পূরণকারী কোনো প্রাতিষ্ঠানিক শেয়ারধারী সর্বোচ্চ তিনজন প্রতিনিধি পরিচালক নিয়োগ দিতে পারবে। কেন্দ্রীয় ব্যাংক সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংকটির অন্তত ১০ শতাংশ এবং সর্বোচ্চ ৫০ শতাংশ শেয়ার থাকতে হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ব্র্যাক ব্যাংকের জন্য একই আইনের ২৩(১)(ককক) ধারার বিধান শিথিল করা হয়েছে। ওই ধারায় সাধারণভাবে একটি প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষ থেকে কোনো ব্যাংকের পরিচালনা পর্ষদে একের বেশি প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ নেই।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, ব্র্যাক ব্র্যাক ব্যাংকের ৪৬ শতাংশ শেয়ারের মালিক। প্রচলিত আইনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে একাধিক প্রতিনিধি পরিচালক নিয়োগের সুযোগ ছিল না। নতুন শিথিলতার পর প্রতিষ্ঠানটি একাধিক পরিচালক নিয়োগ দিতে পারবে, তবে এই সংখ্যা তিনজনের বেশি হবে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।