Web Analytics

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে।

ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়ায় ২০ প্লাটুন মোতায়েন রয়েছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনায় রয়েছে ১৫ প্লাটুন। নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ে বিজিবির সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালিয়ে যাচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

17 Nov 26 1NOJOR.COM

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

নিউজ সোর্স

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার বিজিবির সদর দপ্তরের মিডিয়া শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এর মধ্যে ঢ

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।