Web Analytics

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন শিল্পাঞ্চলে মোট ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বিজিবি সদর দপ্তরের মিডিয়া শাখা এ তথ্য জানিয়েছে।

ঢাকার মিরপুর, সাভার, হেমায়েতপুর, ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়ায় ২০ প্লাটুন মোতায়েন রয়েছে। গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনায় রয়েছে ১৫ প্লাটুন। নারায়ণগঞ্জে মোতায়েন করা হয়েছে ৭ প্লাটুন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ ও কার্যক্রম সমন্বয়ে বিজিবির সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালিয়ে যাচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইস থেকে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।