ডিম্যাট করা যাবে অ-তালিকাভুক্ত কোম্পানির শেয়ারও
২০১০ সালের অক্টোবর থেকে দেশের শেয়ারবাজারে পুরোপুরি বন্ধ হয়েছে কাগুজে শেয়ার লেনদেন। এর পরিবর্তে ইলেকট্রনিক বা ডিম্যাট আকারে শেয়ার লেনদেন হচ্ছে। ফলে তখন থেকে শেয়ারবাজারে তালিকাভুক্তির অন্যতম শর্তই হচ্ছে কোম্পানির শেয়ার হতে হবে ইলেকট্রনিক বা ডিম্যাট আকা