Web Analytics

ভারতীয় গণমাধ্যম Zee 24 Ghanta বাংলাদেশের দারিদ্র্যের চিত্র তুলে ধরতে একটি ভারতীয় ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়িয়েছে। ছবিটি ২০২০ সালে নয়াদিল্লিতে তোলা, যেখানে বস্তির শিশুরা কোভিড-১৯ লকডাউনের সময় বিনামূল্যে খাবারের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল। রিভার্স ইমেজ সার্চে নিশ্চিত হওয়া গেছে, এটি আগে CNBC ও Getty Images-এ প্রকাশিত হয়েছিল। তা সত্ত্বেও, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের দারিদ্র্যের চিত্র তুলে ধরতে ইচ্ছাকৃতভাবে ভারতীয় ছবিই ব্যবহার করেছে, যা সাংবাদিকতার নীতিনৈতিকতা নিয়ে প্রশ্ন তোলে।

02 Feb 25 1NOJOR.COM

ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের দারিদ্র্য নিয়ে ভারতীয় ছবিই ব্যবহার করে বিভ্রান্তি ছড়ালো

নিউজ সোর্স

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের ‘দারিদ্র্য’ নিয়ে প্রতিবেদনে ভারতেরই ছবি

‘জি ২৪ ঘণ্টা’ (Zee 24 Ghanta) প্রতিবেদনটি শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রকাশ করার পর গণমাধ্যমটির ফেসবুক পেজে পোস্ট করা হয়। পাশাপাশি দেশের সংবাদমাধ্যম ‘আজকের দৈনিক’ও ছবিটি যুক্ত করে গত শুক্রবার সংবাদ প্রকাশ করেছে। ছবিতে একদল শিশুকে থালা-বাটি হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।