Web Analytics

যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে হামলা চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন। সংগঠনটি জানিয়েছে, তাদের দুই সদস্য ব্রাইজ নর্টন ঘাঁটিতে প্রবেশ করে ভয়েজার নামের সামরিক বিমানের ইঞ্জিনে রঙ স্প্রে করে এবং লোহার রড দিয়ে সেগুলোতে আঘাত করে। সংগঠনটি বলেছে, ইসরাইলি সরকারকে প্রকাশ্যে সমালোচনা করলেও যুক্তরাজ্য এখনো সামরিক কার্গো পাঠাচ্ছে। গাজার আকাশে নজরদারি বিমান ওড়াচ্ছে এবং মার্কিন ও ইসরাইলি যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহ করছে। যুক্তরাজ্য শুধু সহযোগী নয়, বরং গাজায় গণহত্যা এবং মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধাপরাধে সক্রিয়ভাবে জড়িত।’

21 Jun 25 1NOJOR.COM

গাজায় ইসরাইলি গণহত্যাকে সমর্থন করায় যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটিতে হামলা চালিয়েছে প্যালেস্টাইন অ্যাকশন।

নিউজ সোর্স

যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে ভাঙচুর, দুই যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের মধ্যাঞ্চলে অবস্থিত একটি রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) ঘাঁটিতে হামলা চালিয়েছে ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা। গাজায় ইসরাইলি গণহত্যাকে সমর্থন করায় যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘাঁটিতে দুটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে দাবি করেছে তারা।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।