মহেশখালী চ্যানেলে বালু উত্তোলনে হাইকোর্টের ৪ মাসের নিষেধাজ্ঞা
কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী মোহনা ও বাঁকখালী মোহনা থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনে চার মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রুলের শুনানি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিবাদীদের ওই দুই এলাকা থেকে ড্রেজিং করে বালু উত্তোলন থেকে ব