Web Analytics

কক্সবাজারের মহেশখালী চ্যানেলের ভারুয়াখালী মোহনা ও বাঁকখালী মোহনা থেকে ড্রেজিংয়ের মাধ্যমে বালু উত্তোলনে চার মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। ৩ সেপ্টেম্বর বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ.এফ.এম. সাইফুল করিমের বেঞ্চ জনস্বার্থে করা রিটের পর এ আদেশ দেন। রিটের শুনানি না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট বিবাদীদের বালু উত্তোলন থেকে বিরত থাকতে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে নোটিশ দেওয়ার ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মহেশখালী প্রেসক্লাবের সভাপতি ও সাংবাদিক মো. জয়নাল আবেদীনের করা রিটে অভিযোগ করা হয়, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের সংযোগ সড়ক প্রকল্পের জন্য টোকিও-এমআইএল-জেভি হামিদারদিয়া ও ঠাকুরতলা মৌজা থেকে বালু উত্তোলনের অনুমতি পেয়েও নির্ধারিত এলাকার বাইরে উত্তোলন করেছে। অভিযোগে আরও বলা হয়, অনুমোদিত ১৮ ইঞ্চি কাটার ড্রেজারের বদলে ১২ ইঞ্চি সাকশন ড্রেজার ব্যবহার করা হচ্ছে।

পরিবেশগত ছাড়পত্র ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন ছাড়া বালু উত্তোলনের অভিযোগও রয়েছে। ২১ জুলাই পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয় একই অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ লাখ ৩৭ হাজার ৭৮০ টাকা জরিমানা করে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তিনি এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি। অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আদেশটি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Social Media Discussion

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।