মাদরাসার আবাসিক শিক্ষার্থীদের খাবারে পুষ্টির তীব্র ঘাটতি
রাজধানীর বিভিন্ন আবাসিক মাদরাসায় শিক্ষার্থীদের সরবরাহ করা প্রতিদিনের খাবারে পুষ্টির ভয়াবহ ঘাটতি থাকছে। একঘেঁয়ে খাদ্যতালিকায় মূল স্থান দখল করে আছে ভাত, ডাল, আলু ভর্তা, ভাজি ও সবজি। সপ্তাহে মাত্র এক বা দুই দিন পাঙাশ, তেলাপিয়া বা চাষের মাছ এবং ব্রয়লার