Web Analytics

ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি জানান, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। আরও জানান, এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি। আজ সোমবার জেরুজালেম আর তেল আবিবে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ থাকবে। এদিকে ইসরাইল ও ইরানের মধ্যকার যুদ্ধ ক্রমাগত তীব্র হচ্ছে।

16 Jun 25 1NOJOR.COM

তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

নিউজ সোর্স

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস

ইসরাইলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।