Web Analytics

দেশজুড়ে সার ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ খতিয়ে দেখছে কৃষি মন্ত্রণালয়। এ পর্যন্ত প্রায় ৫০০টি আবেদন জমা পড়েছে; দুর্গাপূজার ছুটির আগের শেষ কর্মদিবসেও অনিয়মের অভিযোগে পাঁচ-ছয়টি আবেদন আসে। কৃষি সচিব সেলিম খান বলেন, নীতিমালা ও জেলার সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে এবং প্রজ্ঞাপন জারির পর আসা অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্তে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে: উপজেলা ও জেলা তদারকি কমিটির সুপারিশে অনিয়ম, একই পরিবারের একাধিক সদস্যের নিয়োগ, ফ্যাসিস্টদলীয় লোকদের সুপারিশের কারণ এবং নীতিমালা লঙ্ঘন করে কাউকে নির্বাচনের কারণ। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দাবি, প্রভাবশালী রাজনীতিক ও আমলাদের তদবির সত্ত্বেও বাছাই কমিটির তালিকায় প্রথম থাকা ব্যক্তিকে নিয়োগ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত অনুসরণ করা হয়েছে।

নভেম্বর থেকে আলু, ভুট্টা, গম ও শীতকালীন সবজি চাষে সারের চাহিদা বাড়বে। কর্মকর্তারা জানান, সারের মজুতে ঘাটতি নেই এবং সৌদি আরব, বেলারুশ, মরক্কো ও কানাডা থেকে আমদানি চলছে। গুরুতর অভিযোগের ভিত্তিতে সর্বোচ্চ ১০ জন ডিলারের নিয়োগ পুনর্বিবেচনা হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।