Web Analytics

রাজধানীর সিরডাপ মিলনায়তনে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দেশের পুষ্টিচিত্র নির্ধারণে গড় হিসাবের ওপর নির্ভরতা বিপজ্জনক, কারণ এতে ধনী-গরিবের প্রকৃত খাদ্যাভ্যাসের বৈষম্য আড়াল হয়। তিনি বলেন, ‘জিরো হাঙ্গার’ মানে শুধু পেটভরে খাওয়া নয়, পুষ্টিমান নিশ্চিত করাও জরুরি। কৃষিতে ভর্তুকি থাকলেও মৎস্য ও প্রাণিসম্পদ খাত কোনো ভর্তুকি পায় না, যা দরকার বলে তিনি উল্লেখ করেন। দেশীয় প্রজাতির সুরক্ষা ও একুয়াকালচারে অ্যান্টিবায়োটিক ব্যবহারে নিয়ন্ত্রণের ওপরও তিনি জোর দেন। ফরিদা আখতার বলেন, দেশীয় মাছ ও প্রাণিসম্পদ বাংলাদেশের অমূল্য সম্পদ, যেগুলো সংরক্ষণ করা সময়ের দাবি। সম্মেলনে অন্যান্য বক্তারা নদীর মাছ ফিরিয়ে আনা, চাষের মাছের গুণগত মান রক্ষা ও খামারিদের স্বার্থে নীতিগত পদক্ষেপের আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।